SIR in Bengal: আগামীকাল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, এসআইআর এর শুনানির কাজ খতিয়ে দেখতেই আসছেন তিনি। একইসঙ্গে শুনানির কাজ কতটা মসৃণ ভাবে চলছে, ইতিমধ্যেই যে বিষয়গুলি নিয়ে অভিযোগ উঠেছে, তার সত্যটা কি রয়েছে, আগামীতে কীভাবে শুনানি পর্ব মসৃণভাবে এগোনো যাবে এই সকল বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর। এরপর একদিনের সফর শেষে, ৩১ ডিসেম্বর দিল্লিতে ফিরে যাবেন তিনি। এস বি জোশি প্রিন্সিপাল সেক্রেটারি ও অভিনব আগরওয়াল এই দুই আধিকারিকও থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *