Digha Accident: ঘন কুয়াশায় দীঘাগামী উইঙ্গার ও দাঁড়িয়ে থাকা বাসের দুর্ঘটনা, ৯ পর্যটক আহত—৩ জন আশঙ্কাজনক। ঘন কুয়াশার জেরে দীঘা যাওয়ার পথে পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি টুরিস্ট বাসের পেছনে সজোরে ধাক্কা মারে ১৪ সিটার একটি উইঙ্গার গাড়ি। দুর্ঘটনায় প্রায় ৯ জন দীঘাগামী পর্যটক আহত হন, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার দইসাইতে দুর্ঘটনাটি ঘটে।
