গত ১৮ই ডিসেম্বর রাতে ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে লুটপাটের পর ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, গত ১৮ই ডিসেম্বর রাতে ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে লুটপাটের পর ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মব সৃষ্টি করে সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হামলার রাতে বড় অঙ্কের নগদ অর্থ লুট করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এর মধ্য থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা। বাকি টাকা দিয়ে ওই ব্যক্তি টিভি ও ফ্রিজ কিনেছেন, যা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

গ্রেফতারকৃত কারো কারো নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রয়েছে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *