টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা  মিলিয়ে  গোপালগঞ্জ-৩ আসন
ছবির ক্যাপশান, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা মিলিয়ে গোপালগঞ্জ-৩ আসন

আগামী জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে না পারায় গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে।

সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে সবসময় নির্বাচন করতেন আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া উপজেলা নিয়ে এই আসন। শেখ হাসিনার পৈত্রিক বাড়ি সেখানে এবং তার পিতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধি সেখানে অবস্থিত।

সংসদীয় নির্বাচনের ইতিহাসে গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে সবসময় নৌকা মার্কা বিজয়ী হয়েছে।

অতীতে নৌকার বিপরীতে প্রার্থীদের বেশিরভাগ ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিবিসি সরেজমিনে টুঙ্গীপাড়া ঘুরে ভোটারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *