ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

ছবির উৎস, Osman Hadi/FB

ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি ফেসবুকে তার ভেরিফায়েড পাতায় দেয়া পোস্টে এ তথ্য জানান। বেলা দুইটার কিছুক্ষণ আগে তিনি এ পোস্ট দিয়েছেন।

এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে ‘খুনের দায় নিয়ে পদত্যাগের’ দাবি জানিয়েছে।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, “শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে”।

ওদিকে ইনকিলাব মঞ্চ আজ তাদের ঘোষিত ৩ দফা দাবিতে হাদি হত্যার ঘটনায় বিচারকার্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে।

“তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে,” সংগঠনটি তাদের দাবিতে উল্লেখ করেছে।

একই সাথে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে খুনের দায় নিয়ে পদত্যাগের দাবি করেছে।

এছাড়া তাদের আরেকটি দাবিতে বলা হয়েছে, “সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে”।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি

ছবির উৎস, www.facebook.com/inqilabmoncho

ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *