দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

শনিবার রাতে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল।

রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ – কর্তৃপক্ষের তরফে কোন পক্ষ থেকেই প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিকেল নাগাদ প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন, আর তার কিছু পরেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেন।

তারপরই জানা যায় শনিবার রাতে দিল্লির চানক্যপুরীতে যেখানে বাংলাদেশ হাইকমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেস্টনি পেরিয়ে ঢুকে পড়েছিল।

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *