ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ ও এর সাথে সম্পর্কিত নানা খবরই রোববার ঢাকা থেকে প্রকাশিত প্রায় সকল দৈনিকের প্রধান খবর হিসেবে ঠাঁই পেয়েছে।

দেশ রূপান্তরের প্রথম পাতার খবর অগ্নিসংযোগ-হামলা অব্যাহত। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে একদল জনতা।

যার মধ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতেও হামলা চালানো হয়। আবার কেউ কেউ বলছেন, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করছে।

শনিবার ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করছে।

এর আগে গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *