গুলিতে নিহত ১০ বছর বয়সী মাটিল্ডার বাবাকে দেখা যাচ্ছে ছবিতে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, গুলিতে নিহত ১০ বছর বয়সী মাটিল্ডার বাবাকে দেখা যাচ্ছে ছবিতে

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচের গুলির ঘটনায় সন্দেহভাজন দুজনের মধ্যে একজন ভারতের দক্ষিণাঞ্চল থেকে এসেছেন, তবে পরিবারের সাথে তার যোগাযোগ খুবই কম ছিলো, পুলিশ সূত্র জানিয়েছে।

ওদিকে রবিবারের ওই গুলির ঘটনায় নিহতদের প্রথম শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। ওই ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছে আর আহত ২১ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হামলাকারীদের একজন সাজিদ আকরাম (৫০), রবিবার সিডনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। তিনি ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। ভারতীয় রাজ্য তেলেঙ্গানার একজন পুলিশ কর্মকর্তা এটি জানিয়েছেন।

তবে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে তিনি এ পর্যন্ত মাত্র ছয়বার ভারতে আসা যাওয়া করেছেন। তার পরিবারের ‘তার উগ্রবাদী চিন্তাধারা বা কার্যক্রম সম্পর্কে কোনো ধারণা নেই’ বলে জানিয়েছে পুলিশ।

সাজিদ এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ ১৫ জনকে হত্যা ও আরও কয়েক ডজন মানুষকে আহত করার ঘটনার জন্য পুলিশের কাছে সন্দেহভাজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *