লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে শনিবার স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (মাঝে, সাদা কুর্তা, কালো জ্যাকেট পরিহিত)

ছবির উৎস, Ayush Kumar/Getty Images

ছবির ক্যাপশান, লিওনেল মেসি মাঠ ছাড়ার পরে শনিবার স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (মাঝে, সাদা কুর্তা, কালো জ্যাকেট পরিহিত)

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজ্য পুলিশের প্রধান সহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আরেক প্রশাসনিক কর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিন যে ভূমিকা ছিল, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত চারদিন ধরেই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ মঙ্গলবার দুপুরে একটি হাতে লেখা চিঠি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে, যেটিকে মি. বিশ্বাসের পদত্যাগ পত্র বলে তিনি দাবি করেছিলেন।

যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে হাতে লেখা ওই চিঠিতে কোনও সই ছিল না।

মি. বিশ্বাস ক্রীড়া দফতরের সঙ্গেই রাজ্যের বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী। সেই পদ অবশ্য তিনি ছাড়েননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *