হামলার ঘটনাস্থলে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ

ছবির উৎস, BBC/Isabelle Rodd

ছবির ক্যাপশান, হামলার ঘটনাস্থলে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ

অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, ইহুদি একটি উৎসবকে লক্ষ্য করে সিডনির বন্ডাই বিচে গুলি চালিয়ে যারা ১৫ জনকে হত্যা করেছে, তারা ছিল বাবা ও ছেলে।

এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিলো। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি-না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে পরিষ্কার করে কিছু বলেননি।

রবিবার বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছর বয়সী একটি মেয়েসহ মোট পনের জন মারা গেছে, যাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।

পুলিশ বলছে, বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপন শুরু উপলক্ষ্যে চলা অনুষ্ঠানে হামলাটি হয়েছে এবং তারা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে বিবেচনা করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *