আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন

ছবির উৎস, আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে

ছবির ক্যাপশান, আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার
উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি
এই অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের
কেন্দ্রীয় সংগঠক।

ওই অভিযোগে আরো যে দুই জনের নাম রয়েছে, তাঁরা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ
দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিবিসি বাংলাকে বলেন, “আমরা একটা
অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি আমরা। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে
সিদ্ধান্ত নেবো আমরা”।

তিনি জানান, রাত আড়াইটার পর
এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল
মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার
প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা
করছে।

এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য
সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *