দশই নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর তোলা ছবি।

ছবির উৎস, Hindustan Times via Getty Images

ছবির ক্যাপশান, দশই নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর তোলা ছবি।

শ্রীনগরের একটি বড় হাসপাতালে গত মাসে চিকিৎসকদের লকার ও আলমারিতে পুলিশ অভিযান চালানোর পর থেকে মারাত্মক মানসিক চাপে ভুগছেন সেখানে কর্মরত একজন চিকিৎসক।

তিনি ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় তদন্তের অংশ হিসাবে তল্লাশি অভিযান, তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে গত ১০ই নভেম্বর একটি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়। ওই আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে আহত হয়েছিলেন বহু মানুষ। ন্যাশানাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ) এই ঘটনার তদন্ত করছে।

ওই বিস্ফোরণের পর চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ ও তারা যে হাসপাতালে কর্মরত, সেখানকার লকারের তল্লাশি অভিযান শুরু হয়।

ইতিমধ্যে বেশ কয়েকজন কাশ্মীরি চিকিৎসক এবং এক নারী চিকিৎসকসহ আটজনকে গ্রেফতারও করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *