শরীফ ওসমান হাদি

ছবির উৎস, Osman Hadi/facebook

ছবির ক্যাপশান, শরীফ ওসমান হাদি

বাংলাদেশের রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক ও তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেধে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মস্তিষ্কের ফোলা আরো বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক বলে তারা বলছেন।

এদিকে মি. হাদির চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তার পরিবার। আজ রবিবার মেডিকেল বোর্ডে এ নিয়ে আলোচনাও হয়েছে।

“বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবে তার পরিবার আর মেডিকেল বোর্ড দেখবে সেটি ফিজিবল কি-না। এটি আমরা তার পরিবারের ওপর ছেড়ে দিয়েছি,” এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেছেন চিকিৎসক মো. আব্দুল আহাদ।

তিনি ওসমান হাদির চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, যে মোটরবাইকে এসে দুর্বৃত্তরা মি. হাদিকে গুলি করেছিলো সেই মোটরবাইকের প্রকৃত মালিক আব্দুল হান্নানকে আটকের পর ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *