ঢাকা-৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছিলেন শরীফ ওসমান হাদি

ছবির উৎস, Osman Hadi/facebook

ছবির ক্যাপশান, ঢাকা-৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছিলেন শরীফ ওসমান হাদি

বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচিত-সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি। নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছেন তেমনি কুড়িয়েছেন সমালোচনাও। অল্প সময়েই সমর্থকদের কাছে জনপ্রিয় এই যুবক প্রতিপক্ষের কাছে হয়েছেন চক্ষুশূল।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন মি. হাদি।

সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠান-আলোচনায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের সময় সক্রিয়ভাবে অংশ নেওয়া কিংবা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের ওপর হামলার পর মি. হাদির বক্তব্যে অশালীন শব্দের ব্যবহার নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হয়েছিল।

তার বক্তব্যে গণমাধ্যমে অপ্রকাশযোগ্য শব্দের ব্যবহার অনেকে যেমন সমালোচনার চোখে দেখেছেন, অন্যদিকে তার সমর্থকেরা তাকে স্পষ্টভাষী হিসেবে প্রশংসাও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে তার বক্তব্য বিভিন্ন সময়ে বেশ ভাইরাল হতে দেখা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *