রোড আইল্যান্ডের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রোড আইল্যান্ডের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনার পর থেকে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে দুই জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অন্তত নয় জন গুরুতর আহত হয়েছেন।

তবে আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র ব্রেট স্মাইলি। তিনি অবশ্য সতর্ক করে বলেছেন যে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে এখনো ধরতে পারেনি। কালো পোশাক পরিহিত হামলাকারী একজন পুরুষ এবং তিনি ঘটনার পর পায়ে হেঁটেই পালিয়ে যান বলে পুলিশ বলছে।

ওদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির পর শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে, যেখানে তাদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

“আমাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার,” বিশ্ববিদ্যালয়টি বলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *