একটি পর্দার আড়ালে লুঙ্গি ও পাঞ্জাবি পরা একজন পুরুষ ভোট দিচ্ছেন, সামনে একটি বেঞ্চের ওপর ব্যালট জমা দেওয়ার একটি ভোট বাক্স

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে আজ (ফাইল ছবি)

বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, যার ফলে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১৬ মাস পরে এসে আনুষ্ঠানিক চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ পেতে যাচ্ছে বাংলাদেশ।

জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি আজ নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবেন। সরকারের আগের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচন হওয়ার কথা।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো প্রস্তুতি প্রক্রিয়া শুরু করেছে এবং বেশিরভাগ দলই তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ করছে। কোনো কোনো দল বেশিরভাগ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করেছে।

এর মধ্যেই দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও পাল্টা অভিযোগে কোথাও কোথাও উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, তফসিলের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চিয়তার আপাত অবসান হলেও এ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নির্বাচন কমিশন বা ইসিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *