পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদ

ছবির উৎস, ISPR/Pakistan

ছবির ক্যাপশান, পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদ

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ই অগাস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআই-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ।

আইএসপিআর জানিয়েছে, “রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন— এই চারটি অভিযোগে বিচার করা হয়েছে অভিযুক্তের।”

তারা আরও জানিয়েছে, “দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর আদালত তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *