একটি টিনের ঘরে আগুন জ্বলছে

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, এমভি-২৬ জ্বালিয়ে দেওয়া হয় রোববার

ভারতের ওড়িশা রাজ্যে মালকানগিরি জেলায় যে আদিবাসী নারীর ধরহীন মৃতদেহ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি বাঙালি গ্রাম পুরো জ্বালিয়ে দেওয়া হয়, বুধবার সকালে উদ্ধার করা একটি মাথাকে ওই নারীর শরীরের অংশ বলে পুলিশ ধারণা করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো পুলিশ সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে যে ওই আদিবাসী নারী লাকে পোদিয়ামির মাথাহীন দেহ যেখানে পাওয়া গিয়েছিল, তার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি নদীর ধারে বুধবার দেহহীন মাথা পাওয়া গেছে।

ওই আদিবাসী নারীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভরঞ্জন মন্ডল নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

তবে তার আগেই বাঙালিদের একটি গ্রাম পুরো জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ আদিবাসী জনতা। রোববার ওই ঘটনার পর থেকে বাঙালিদের গ্রামটি জনশূন্য হয়ে রয়েছে, সেখানে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা যেমন জারি আছে, তেমনই মালকানগিরি জেলায় আরও একদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে সরকার। এর আগে বুধবার দুপুর পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছিল সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *