রোকেয়া সাখাওয়াত হোসেন

ছবির উৎস, ইকবাল বাহার চৌধুরী

ছবির ক্যাপশান, রোকেয়া সাখাওয়াত হোসেন

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ হিসেবে পরিচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে সামাজিক মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দেওয়া পোস্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ‘রোকেয়া রচনাবলী’ থেকে খণ্ডিত আকারে কিছু উক্তি তুলে ধরেন রাজশাহী বিশবিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

যার শুরুতে শিরোনাম আকারে লেখেন “আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন”।

সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। ধর্ম এবং নারীর স্বাধীনতা নিয়ে নানা মন্তব্য করতেও দেখা যায় অনেককে। অনেকেই প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ধর্মের লেবাসে কীভাবে নারী বিদ্বেষ ছড়ান?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক অবশ্য বলছেন, ফেসবুক পোস্টের মাধ্যমে বেগম রোকেয়ার ধর্মীয় অবস্থানটাই সবার সামনে তুলে ধরেছেন তিনি, কাউকে অবমাননা করে বক্তব্য দেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *