9 December 2025, 11:00 AM
Parliament Winter Session: ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে ‘অপমান’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযোগে সংসদের সেন্ট্রাল হলে মৌন প্রতিবাদে সামিল TMC সাংসদরা
9 December 2025, 09:15 AM
Humayun Kabir: নিরাপত্তার অভাব বোধ করছেন। এখনও খাতায় কলমে তিনি ভরতপুরের বিধায়ক। হাতে গুনে তার জন্য সাধারণ নিয়মে মোতায়েন দুই জন আর্মড পুলিশকর্মী। সেটা যথেষ্ট নয় বলে মনে করছেন হুমায়ূন কবির। তাই গতকাল নিজের জন্য ৮ জন বেসরকারি বাউন্সার রেখেছেন। মুর্শিদাবাদ তার জন্য এই মুহূর্তে নিরাপদ নয়। তাই আজ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সহ হুমায়ূন কবির চলে আসছেন কলকাতায়। নিউটাউন এলাকার একটি পাঁচতারা হোটেলে উঠবেন তিনি। নিরাপত্তার কারণেই আপাতত কিড স্ট্রিটের MLA হোস্টেলে না থাকার সিদ্ধান্ত।
9 December 2025, 08:15 AM
Japan Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। এর পরই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়। জানানো হয়েছে, সমুদ্রের ঢেউ ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। আতঙ্ক তৈরি হয়েছে গোটা জাপানজুড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে।
