বিএনপি ও জামায়াতের মধ্যে তিক্ততা বাড়ছে

ছবির উৎস, Facebook page of Tarique Rahman and Dr. Shafiqur Rahman

ছবির ক্যাপশান, বিএনপি ও জামায়াতের মধ্যে তিক্ততা বাড়ছে

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও দলটির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে বাকযুদ্ধ ও তিক্ততা বেড়েই চলেছে । দুই দলই একে অন্যের বিরুদ্ধে ‘আওয়ামী লীগের ভাষায়’ কথা বলার অভিযোগ করছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে।

সাম্প্রতিক কালে দল দুটির কেন্দ্রীয় নেতারা সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা ধরনের বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমে আলোচনায় আসছিলেন। তবে এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে দুই দলের দুই শীর্ষ নেতাও সেই ধারায় বক্তব্য রাখার পর।

শনিবার সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ার পর রবিবার ভার্চুয়াল এক বক্তব্যে তার পাল্টা জবাব দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে বিএনপি ও জামায়াত নেতাদের পরস্পরকে সমালোচনা করে দেওয়া বক্তব্যের ঢেউ ছড়িয়ে পড়েছে উভয় দলের কর্মী ও সমর্থকদেরকেও। নিজ দলের প্রশংসা ও প্রতিপক্ষ দলকে ইঙ্গিত করে সমালোচনামূলক নানা পোস্ট করতে দেখা যাচ্ছে তাদের।

দল দুটির মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদীসহ দেশের কোনো কোনো জায়গায় তা সংঘর্ষে রূপ নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *