ভারতীয় সৈন্য

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতের ব্রিগেডিয়ার জেনারেল আর. মিশ্র’র নেতৃত্বে সৈন্যরা ঢাকায় প্রবেশ করে। এ সময় ঢাকার বাসিন্দারা তাদের স্বাগত জানায়।

১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বিকেল।

এ সময় ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশ’র একটি টেলিফোন আসে ভারতের ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ্যাক জেকবের কাছে।

জেনারেল জেকবকে সেনাপ্রধান মানেকশ যে বার্তা দিয়েছিলেন সেটি হচ্ছে, পাকিস্তানী বিমান থেকে ভারতের পশ্চিমাঞ্চলে এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ করা হয়েছে।

বিষয়টি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অবহিত করার জন্য জেনারেল জেকবকে পরামর্শ দেয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা সফরে এসে তখন রাজভবনে অবস্থান করছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *