নারীরা সিন্ধ সংস্কৃতি দিবস পালন করছেন

ছবির উৎস, ASIF HASSAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, পাকিস্তানের সিন্ধ প্রদেশ সাংস্কৃতিকভাবে ভারতেরই অংশ বলে মন্তব্য করেছেন রাজনাথ সিং, প্রতীকী ছবি

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মন্তব্য করেছেন যে পাকিস্তানের সিন্ধ প্রদেশ “সাংস্কৃতিকভাবে সর্বদাই ভারতের অংশ”। তার এই মন্তব্য “অবাস্তব, উসকানিমূলক এবং বিপজ্জনক পর্যায়ে ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা” বলে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজনাথ সিং ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানির কথা উল্লেখ করে বলেছিলেন, মি. আদভানি তার একটি বইতে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা সিন্ধ প্রদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করা এখন পর্যন্ত মেনে নিতে পারেননি।

মি. সিং আরও বলেন, “এখন যদিও সিন্ধের ভূমি ভারতের অংশ নয়, কিন্তু সাংস্কৃতিকভাবে সিন্ধ সবসময়েই ভারতের অংশ হয়েই থাকবে এবং জমির প্রসঙ্গ যদি ওঠে, তাহলে সীমানা তো পরিবর্তন হতেই পারে। কে বলতে পারে, সিন্ধ কাল আবারও ভারতে ফিরে আসতে পারে।”

ভারত-পাকিস্তান সম্পর্কের এই নতুন তিক্ততার প্রসঙ্গে ইতিহাসটি দেখে নেওয়া যাক, আর ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞরাই বা সিন্ধ নিয়ে কী বলেন, তাও জেনে নেওয়া যাক।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী, সিন্ধু নদের ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত সিন্ধ প্রদেশের বর্তমান অঞ্চলটি প্রাচীন সিন্ধু সভ্যতার কেন্দ্র ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *