আজকের যত পত্রিকা

এক বছরেরও বেশি সময় ধরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশ আবারও ভারতকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

হিন্দুস্তান টাইম্স লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া তার নিজের বিষয়।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিযোগ যে আগে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি ছিল এবং এখন স্বচ্ছ নির্বাচন আয়োজন করা জরুরি। আগামী নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *