ঢাকায় আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরা (ফাইল ছবি)
ছবির ক্যাপশান, প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির
অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত
শিক্ষার্থীরা।

রোববার দুপুর দেড়টা থেকে
তারা সড়কেই বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে হাইকোর্ট মোড় থেকে সচিবালয়গামী
সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায়
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ২৪শে সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির
অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত
করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা ‘স্কুলিং’ কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা
হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলোতে উচ্চমাধ্যমিক
পর্যায়ের পাঠদানও চালু থাকবে।

ফলে বিভিন্ন দাবিতে সাত
কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে বিক্ষোভ – আন্দোলন করছে।

প্রস্তাবিত এই স্কুলিং
পদ্ধতি বাতিলের দাবিতে আবার সকালে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ
করেছিল। প্রায় ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা সেখান থেকে উঠে যায়।

শাহবাগ থানার ইন্সপেক্টর(অপারেশন)
ইব্রাহিম সোহেল বিবিসি বাংলাকে জানান,শাহবাগের রাস্তা থেকে শিক্ষার্থীরা সকালেই উঠছে
গেছে। তবে, শিক্ষা ভবনের সামনের সড়কে এখনো অবস্থান করছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *