বেবি শার্কের চরিত্রের আদলে তৈরি খেলনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বেবি শার্ক ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি বার দেখা ভিডিওতে পরিণত হয়

কিম মিন-সিওক যখন ২০১৬ সালের জুনে ৯০ সেকেন্ডের একটি শিশুদের গানের ভিডিও ক্লিপ প্রকাশের অনুমোদন দেন, তখন তার ধারণাই ছিল না যে তিনি কী প্রকাশ করছেন।

এটি ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটিরও বেশি ভিউ পেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে- ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি বার দেখা ভিডিওতে পরিণত হয়।

আর অবিশ্বাস্য রকমের আকর্ষণ সৃষ্টি করা সেই গানটি ছিল বেবি শার্ক।

এটি কেবল ছোট বাচ্চাদেরকেই মোহিত করেনি, ভিডিও ক্লিপটির স্রষ্টা পিঙ্কফং-এর জন্য কয়েকশ মিলিয়ন ডলারের মিডিয়া ব্যবসা গড়ে তোলার ভিত্তিও স্থাপন করেছে।

“আমরা আশা করিনি যে এটি আমাদের অন্যান্য কনটেন্ট থেকে আলাদা কিছু হয়ে উঠবে,” সোলে অবস্থিত ফার্মের সদর দপ্তর থেকে বিবিসিকে বলেন পিঙ্কফং-এর প্রধান নির্বাহী কিম মিন-সিওক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *