কলকাতা: ভোটমুখী বাংলায় ফের ৫ লক্ষে কণ্ঠে গীতাপাঠ। ভোর থেকেই ভক্তদের ভিড় বাড়ছে ব্রিগেডে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মাঠ জুড়ে ২৫ টি গেট নির্মাণ করা হয়েছে। করা হয়েছে তিনটি মঞ্চ, মূল মঞ্চের পাশে থাকছে আরও দুই মঞ্চ। সামনের একটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। থাকছে জায়ান্ট স্ক্রিন।
