৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে এর আগে দিন শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। 

আখাউড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে পৌর মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়। ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া উপজেলার সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা  সৈয়দ জমশিদ শাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সিকদার, বীরমুক্তিযোদ্ধা বাহার মালদার। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ,আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর (তদন্ত) মো. তানভীর আহম্মেদ ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের, সিনিয়ার সভাপতি দীপংকর ঘোষ নয়ন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম জিয়াউল হক খাদেম । এ সময় মোমবাতির আলো প্রজ্বালন ও পৌর এলাকার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে পৌর মুক্তমঞ্চ আলোকিত হয়ে উঠে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *