ভূমিকম্প

বৃহস্পতিবার সকালে ঢাকাসহ আশেপাশের এলাকা আবারো কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে চার দশমিক এক মাত্রার হাল্কা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ছয়টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, নরসিংদীর শিবপুর এই হাল্কা মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল।

তিনি জানিয়েছেন, ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর আগে, গত ২১শে নভেম্বর, শুক্রবার থেকে দেশে শুরু হয় নানা মাত্রার একাধিক ভূমিকম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *