যে কুকুরগুলি সদ্যোজাত মানবশিশুটিকে পাহারা দিয়েছিল, তাদেরই দুটি

ছবির উৎস, Dibakar Das

ছবির ক্যাপশান, যে কুকুরগুলি সদ্যোজাত মানবশিশুটিকে পাহারা দিয়েছিল, তাদেরই দুটি

বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে যখন গত রোববার সদ্যোজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলা হচ্ছিল, তখন মাত্র দেড়শো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের নদীয় জেলার নবদ্বীপে ঘটছিল সম্পূর্ণ বিপরীত এক ঘটনা।

পাবনার ঘটনা যেমন বাংলাদেশের মানুষকে হতবাক করে দিয়েছে, তেমনই নদীয়ার ঘটনাতেও অবাক মানুষ।

পাবনার সেই মা কুকুরটি যখন সন্তান হারিয়ে ছোটাছুটি করছিল, সেই একই সময়ে এক সদ্যোজাত মানব সন্তানকে পাহারা দিচ্ছিল নবদ্বীপের কয়েকটি দেশি কুকুর।

সোমবার সকালে নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার ভৌমিক পরিবারের সদস্যরা যখন তাদের বাড়ির টয়লেটের কাছে খুঁজে পান সদ্যোজাত ওই শিশুটিকে, তাকে ঘিরে রেখেছিল চারটি কুকুর।

পাড়াতেই ঘোরঘুরি করে ওই কুকুরগুলো। ওরাই নিজের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছিল মানবশিশুটিকে পাহারা দেওয়ার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *