টেকনাফে শিশু-কিশোররাই বেশি অপহরণের শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টেকনাফে শিশু-কিশোররাই বেশি অপহরণের শিকার হচ্ছেন বলে জানা যাচ্ছে

“ছেলেটা আমার নিরীহ একটা ছেলে। সেই ছেলেকে ওরা ধরে নিয়ে গেলো!” বিবিসি বাংলাকে বলছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা অছিউর রহমান।

গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি মুদি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল মি. রহমানের সতেরো বছর বয়সী ছেলে মামুন। এমন সময় আকস্মিকভাবে দোকানটি ঘিরে ফেলে অস্ত্রধারী একদল ডাকাত।

“দোকানটা থেকে কাছেই পাহাড়ি জঙ্গল। মাগরিবের আজানের পরপরই ওই জঙ্গল থেকে আট থেকে দশজন লোক বের হয়ে এসে দোকান ঘিরে ফেলে। তাদের সবার হাতে অস্ত্র, মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা,” বলেন মি. রহমান।

দোকানে ঢুকেই টাকা-পয়সা ও মালামাল লুট করে অস্ত্রধারীরা। এরপর যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত পাঁচ কিশোরের সবাইকে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলে ফিরে যায় ডাকাত দলটি।

যদিও ওই কিশোরদের মধ্যে একজন পরবর্তীতে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু দুইদিন পার হওয়ার পরও কোনো খোঁজ পাওয়া যায়নি বাকি চারজনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *