বেশ কয়েকটি পথকুকুরকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলার ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছে (ফাইল ফটো)

পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলার ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছে। সন্তান হারিয়ে মা কুকুরের ছোটাছুটি এবং আর্তনাদের ভিডিও সামাজিক মাধ্যমে অসংখ্যবার শেয়ার হয়েছে।

গত রোববার আট কুকুর ছানা নিখোঁজের এই ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টার কমপ্লেক্সের সামনে।

ওইদিন রাত থেকেই শুরু হয় মা কুকুরের আহাজারি।

পরদিন সোমবার সকাল থেকেই ওলানভর্তি দুধ নিয়ে মা কুকুর খাবার খাওয়াতে সদ্যোজাত সন্তানদের খোঁজে এদিক সেদিক ছুটতে থাকে আর চিৎকার করতে দেখা যায়।

মাত্র সপ্তাহখানেক আগেই মা পথকুকুরটি ওই ছানাদের জন্ম দিয়েছিল। কোয়ার্টারের একটি ভবনের নিচেই জন্মের পর ছিল বাচ্চাগুলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *