বেনিনের উপকূলবর্তী অঞ্চলের ছবি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, বেনিনের উপকূলবর্তী অঞ্চলের ছবি

যদি জানা যায়, অতীতে আমাদের পূর্বপুরুষদের কোনো এক দেশ থেকে বন্দি করে এনে ক্রীতদাস হিসাবে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছিল- তাহলে ওই দেশের প্রতি, শেকড়ের সেই সংযোগ নিয়ে কেমন অনুভূতি হবে?

কয়েক শতাব্দী আগে দাস ব্যবসার অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিত ছিল পশ্চিম আফ্রিকার দেশ বেনিন। সেখান থেকে তো বটেই, আশপাশের অঞ্চল থেকেও মানুষকে বন্দি করে এনে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো বিভিন্ন দেশে।

সেই ক্ষতের দাগ এখনো বিদ্যমান, কিন্তু তা নিরাময়ের জন্য উদ্যোগী হয়েছে বেনিনের সরকার।

যাদের পূর্বপুরুষদের বন্দি করে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হয়, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন প্রণয়ন করেছে সে দেশের নতুন সরকার।

বেনিনের নতুন সরকারের চালু করা এই আইনের নাম ‘মাই অ্যাফ্রো অরিজিনস’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *