ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মোট শূন্যপদ ৩। কোচবিহারে নিয়োগ করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট mscwb.org মারফত।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে শূন্যপদ ১। বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২১-৩৬ বছর। মাসে বেতন মিলবে ৫৬,১০০ টাকা। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে শূন্যপদ ১। ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। বয়স হতে হবে ১৮-৩৬ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৩৫,৮০০ টাকা। ড্রাফটসম্যান পদে শূন্যপদ ১। উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২৮৯০০ টাকা। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় মিলবে।
কীভাবে করবেন আবেদন
৩ ডিসেম্বর থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। ২৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট mscwb.org মারফত। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে প্রথমে।
