কিরণের ছেলেবেলার ছবি।

ছবির উৎস, SIDRA IKRAM

ছবির ক্যাপশান, কিরণের ছেলেবেলার ছবি।

এই বেদনাদায়ক গল্পের শুরু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক রাস্তা থেকে।

কিরণের বয়স তখন ১০ বছর। কোনো এক বৃষ্টির দিনে আইসক্রিমের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল এই মেয়েটি।

যে উদ্দেশ্যে বৃষ্টি মাথায় বাড়ি থেকে বেরিয়েছিল, সেই আইসক্রিমের খোঁজ পেলেও সেদিন কিরণের থেকে বহুদূরে চলে গিয়েছিল তার শৈশব এবং বাবা-মা।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার একটি ছোট্ট গ্রামে থাকত সে। পরিবারে ছিলেন বাবা-মা এবং ভাইবোন। কিন্তু পরিবার ও আত্মীয় স্বজনদের থেকে অনেক দূরে করাচির ইধি সেন্টারে দিন কেটেছে কিরণের।

ইধি ফাউন্ডেশন পাকিস্তানের একটি অলাভজনক সংস্থা যারা বিভিন্ন ধরনের সামাজকল্যাণমূলক কাজ করে। তাদেরই একটি হোমে বড় হয়েছে কিরণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *