Purba Medinipur: পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু দেহ উদ্ধারে তৎপর প্রশাসন, বিপর্যস্ত পরিবারের পাশে আমিন সোহেল। পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভার পাইকবার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ওই গ্রামের মৎস্যজীবী স্বপন রানা পাকিস্তানের একটি জেলে মৃত্যু হওয়ার খবরে উত্তাল গোটা এলাকা। দুই বছর আগে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সীমা অতিক্রমের অভিযোগে পাকিস্তানের জল নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন তিনি। তারপর থেকেই অজ্ঞাতপরিচয় বন্দিশিবিরে কাটছিল তাঁর দিন। স্বজনদের অভিযোগ, স্বপনের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে কিছুই জানায়নি পাকিস্তান। বন্দিদশায় তাঁর স্বাস্থ্য, খাদ্য কিংবা নিরাপত্তা—কী অবস্থায় ছিলেন, তাও জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যু ঘিরে উঠেছে একাধিক রহস্য ও প্রশ্নচিহ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *