1 December 2025, 09:15 AM

Sheikh Shahjahan: সিবিআইকে আটকাতে পুনর্বিবেচনার আবেদন নিয়ে আদালতে শাহজাহানের ভাই আলমগীর। সন্দেশখালি তিন খুনের মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। সেই মামলায় এবার পুনর্বিবেচনার আবেদন দুই ভাইয়ের। পদ্মা মণ্ডলের দায়ের করা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্ত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় শেখ শাহজাহান। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

 

1 December 2025, 09:00 AM

INDIA-TMC News: ফের ইন্ডিয়া জোটে ধাক্কা! ফের কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তেমন ছবি? বাংলায় ২৬-এর নির্বাচনের আগে আবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় তৃণমূলের। ঠিক যেমন ২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল। এসআইআর বিরোধিতায় কংগ্রেসের রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেদের সঙ্গে বিশেষ কোনও পার্থক্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। তবুও দূরত্ব। কেন? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *