টিউলিপ সিদ্দিক

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা শেখ রেহানাকে প্লট পাইয়ে দিতে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ও খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন বলে মামলায় বলা হয়েছে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বর্তমান ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় কেন দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত তা রায়ে ব্যাখ্যা করা হয়েছে।

একইসাথে, প্লট গ্রহীতা তার মা শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাকি ১৪ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম।

এই মামলার অভিযোগে টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা শেখ রেহানাকে প্লট পাইয়ে দিতে তার ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই রায়ের পর এক প্রতিক্রিয়ায় মিজ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন, পুরো বিচার প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *