বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

এর আগে ২০১৮ সালে গণফোরোমের নেতা হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া, যদিও বিজয়ী হতে পারেননি।

এবারো তিনি ওই আসন থেকে নির্বাচন করতে চান। বিএনপি কিছুদিন আগে যে প্রার্থিতা ঘোষণা করেছে, সেখানে ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।

পেশাগত জীবনে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, পেশাগত জীবন থেকে এসে ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ রেজা কিবরিয়া। তবে তাকে দলের সাধারণ সম্পাদক করা নিয়ে গণফোরাম দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

পরে তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সাথে গণঅধিকার পরিষদ গঠন করেন, যেখানে তিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই দলও দুই ভাগে বিভক্ত হয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *