Canning: বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক নাবালকের মৃত্যুকে ঘিরে এলাকায়  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত নাবালকের নাম অর্ণব ভূঁইয়া(১৬)।  ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার নারায়ণতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অর্ণব তাদের বাগানে জল দেওয়ার জন্য গিয়েছিল। সেখানে বিদ্যুৎ বাহিত মোটরের সাহায্যে জল দেয়ার সময় আচমকা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। স্থানীয়রা তাকে কোন প্রকারে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঠিক কী ভাবে এমন দুর্ঘটনা ঘটলে সে বিষয়ে বাসন্তী থানার পুলিস তদন্ত শুরু করেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *