Purulia Price Rise: শীতের মরশুমেও বাড়ছে সবজির দাম! এ ছবি পুরুলিয়ার। দাম বাড়ছে এমনকি, পুরুলিয়ার বাজারজাত শাক-সবজির দামও। পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস এবং ডিমের দামও। লাউ, কুমড়ো, ঝিঙে, বেগুন, কাঁচালঙ্কা থেকে শুরু করে দাম বেড়েছে আদা, রসুন, আলু, লাল আলু, পিয়াঁজেরও। শাক-সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের লাগাতার অভিযান চালানো উচিত বলে দাবি সাধারণ মানুষের। অবশ্য গতকাল থেকেই এই অভিযান শুরু করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এগ্রিকালচার, মেট্রোলজি এবং ফুড সেফটি দফতরের আধিকারিকরা। তাঁরা জানান, আপাতত বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে। নিত্যদিন দাম ওঠানামা করছে। তাই প্রতি মাসেই অভিযান চালানো হবে।
Select Live Blog:
Breaking News Live Update: গভীর সংকটজনক খালেদা জিয়া, দেশবাসীকে তাঁর জন্য দোয়ার আবেদন জানালেন মহম্মদ ইউনূস
Live Blog Date:
Friday, November 28, 2025 – 11:00
