Belur Gunfire Case: বেলুড়ের সাঁপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলপ্রধান বাবু মণ্ডলকে গুলি। খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন  বাবু মণ্ডল। এলাকায় উত্তেজনা। জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ তাঁর এক সঙ্গীর সঙ্গে বাইকে করে যখন ফিরছিলেন বাবু, তখনই দুষ্কৃতীরা তাঁকে সামনে থেকে গুলি করে। ঘটনাটি ঘটে ষষ্ঠীতলা মালিবাগানের সামনে। প্রধানের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরও গুলি লাগে বলে পুলিসসূত্রে খবর। তাঁদের প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। রাজনৈতিক কারণে এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। স্থানীয়রা জানান, এরকম ঘটনা এখানে এর আগে ঘটেনি। জানা গিয়েছে, প্রধানের ব্যবসা রয়েছে। তাই ব্যবসায়িক শত্রুতার জেরেও এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় উঠে আসছে বাসু নামে এক দুষ্কৃতীর নাম। সে গুলি চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিস। তার সন্ধানে তল্লাশি চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

Select Live Blog: 
Breaking News Live Update: মরশুমের শুরুতেই শীতের সবজির দাম আগুন! পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিমের দামও…
Live Blog Date: 
Friday, November 28, 2025 – 11:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *