SIR in Bengal: আজ, শুক্রবার সকালে নির্বাচন কমিশনে যাওয়ার কথা তৃণমূল প্রতিনিধি দলের। নির্ধারিত সময় ছিল ১১টা। বাংলায় এসআইআর-সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তাঁদের বক্তব্য, অল্প সময়ের ব্যবধানে হচ্ছে এই এসআইআর, এসআইআরে বিএলও-দের উপর অত্যধিক চাপ পড়ছে, এই চাপ সহ্য করতে না পেরে একের পর এক বিএ ও-র আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। তৃণমূলের রয়েছে কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগও। এরকম একাধিক ইস্যুতে নালিশ জানানো হবে কমিশনকে। কমিশন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে দেখা করার অনুমতি দিয়েছে। এদিকে, তৃণমূল অনড়, তাদের ১০ প্রতিনিধিই কমিশনের সঙ্গে দেখা করবেন।

Select Live Blog: 
Breaking News Live Update: মরশুমের শুরুতেই শীতের সবজির দাম আগুন! পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিমের দামও…
Live Blog Date: 
Friday, November 28, 2025 – 11:30



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *