লাল টিশার্ট ও নীল-সাদা চেক ট্রাউজার পরা একজন ব্যক্তি বিছানার ওপর মাথার পেছনে দুই হাতের তালু রেখে শুয়ে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মানসিক চাপে থাকার সময় জাংক ফুড এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা- প্রতীকী ছবি

স্ট্রেস কিংবা মানসিক চাপ মানুষের শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্ট্রেসের কারণে মাথাব্যথা, পেটে যন্ত্রণা, ঘুম না হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, মানসিক চাপ কিন্তু আপনার খাদ্যাভ্যাসের উপরেও প্রভাব ফেলতে পারে।

এর কারণে খাদ্যাভ্যাসেও পরিবর্তন দেখা দেয়।

লক্ষ্য করে দেখবেন আমরা যখন কোনো কারণে মানসিক চাপের সঙ্গে লড়াই করি, তখন কখনো কখনো চকোলেট বা পিৎজার মতো খাবার খেতে ইচ্ছে করে। মাঝে মাঝে আবার কিছুই খেতে মন চায় না।

এখন প্রশ্ন হলো, স্ট্রেস কেন আমাদের ক্ষুধার ওপর প্রভাব ফেলে এবং এ সমস্যা কীভাবেই বা কাটিয়ে উঠতে পারি আমরা?

স্ট্রেস বা মানসিক চাপ

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাজিতা সিন্হা যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারডিসিপ্লিনারি স্ট্রেস সেন্টার’-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *