মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় জয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয় (২৬) উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

জানা যায়, চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের সাথে গ্রামের বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একাধিক বার হামলার ঘটনা ঘটে। কিছুদিন আগেও নিহত জয়ের বাবাকে কুপিয়ে জখম করা হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক জয়ের এক প্রতিবেশী বলেন, রাত আনুমানিক ৮টায় জয় বাড়ির পাশে রাস্তায় যাওয়া অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীরা জয়কে প্রথমে গুলি ও পরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আত্মীয় স্বজনরা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. নুরে আলম জিকু বলেন, রাত ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে হাতে পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ভারী অস্ত্রের প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা শুরু করেছিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ঘটনা জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *