রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে।

মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্কিন সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা। খবর সিএনএনের।

ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি ইউক্রেন।

এদিকে, ইউক্রেনের নিরাপত্তা প্রধান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকা অবস্থায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর এই মাসেই ‘যত দ্রুত উপযুক্ত তারিখে সম্ভব’ আয়োজন করার আশা করছেন তারা।

ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার বলেন, জেনেভায় পূর্ববর্তী আলোচনায় যে চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল, তার মূল শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছে।

হোয়াইট হাউস ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে আবুধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি বোঝাপড়ায় পৌঁছেছি। পরবর্তী পদক্ষেপগুলোয় আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, যা বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *