ছবিটি রোববার হাসপাতালে নেয়ার সময় তোলা ছবি

ছবির উৎস, BNP MEDIA CELL

ছবির ক্যাপশান, ছবিটি রোববার হাসপাতালে নেয়ার সময় তোলা ছবি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এবারে হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে দলটির ভেতরে বাইরে উদ্বেগ তৈরি হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে কিংবা স্থিতিশীল আছে।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী ‘চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন’।

চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, যার চিকিৎসা এখন চলছে।

বিএনপির পক্ষ থেকে মিসেস জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশজুড়ে দলের বিভিন্ন ইউনিট তার জন্য দোয়া চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করছে।

সামাজিক মাধ্যমে দলের মিডিয়া সেল থেকে পোস্ট দিয়ে বলা হয়েছে, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *