আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর সাথে প্রসিকিউটরের বাকবিতণ্ডা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে
ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর সাথে প্রসিকিউটরের বাকবিতণ্ডা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর সাথে চিফ প্রসিকিউটরের করা মন্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানারকম আলোচনা।

গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন।

শুনানিতে তর্কের একপর্যায়ে নাজনীন নাহারকে উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন,” আপনি চুপ থাকুন। কথা বলবেন না। আপনাকেও আসামি করা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছি।”

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ওইদিনের শুনানি নিয়ে প্রতিবেদনেও মি. ইসলামের এসব মন্তব্য প্রকাশিত হয়েছে।

শুনানিতে মেজর জেনারেল (অবঃ) জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার অভিযোগ করেন, যথাযথ আইন অনুসরণ না করে এবং নিয়ম বহির্ভূতভাবে আসামি মেজর জেনারেল (অবঃ) মি. আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজন্য গুম সংক্রান্ত কমিশনের একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *