রাশিয়া - ইউক্রেন যুদ্ধ

ছবির উৎস, HANDOUT/EPA/Shutterstock

ছবির ক্যাপশান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জেনেভায় চলছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ওপর আলোচনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে জেনেভায় চলমান শান্তি আলোচনায় ‘সংশোধিত শান্তি প্রস্তাবে’র ওপর কাজ করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের আলােচকেরা। একটি শান্তি চুক্তি চূড়ান্ত করতে সামনের দিনে উভয় পক্ষের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে রবিবার দেশ দুইটি জানিয়েছে।

দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি আলােচনা ‘চূড়ান্ত ফলপ্রসূ’ হয়েছে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইউক্রেনীয় এবং ইউরোপীয় আলোচকদের সাথে বৈঠকের পর রুবিও বলেন, কিন্তু “এখনও কিছু কাজ করার বাকি আছে। “

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের টিম বা দল আমাদের কথা শুনছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *