Justice Surya Kant: বিচারপতি সুর্য কান্ত ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্যকান্তের মেয়াদ ১৫ মাস। ৯ ফেব্রুয়ারি ২০২৭-এ অবসর নেবেন তিনি। সূর্যকান্ত হরিয়ানার হিসার জেলার পেটওয়ার গ্রামে বড় হয়েছেন। গ্রামীণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক বিচারক তিনি। শিক্ষাজীবনে তিনি কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন। সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। তাঁর গুরুত্বপূর্ণ রায় গুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল, পেগাসাস গোপন নজরদারি এবং বিহার ভোটার তালিকা সংশোধন-মামলা।

Select Live Blog: 
Breaking News LIVE Update: গুরুতর চোটে আহত কুণাল ঘোষ! ভর্তি হাসপাতালে, মঙ্গলেই সার্জারি…
Live Blog Date: 
Monday, November 24, 2025 – 12:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *